সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন




জ্বালানির দাম বৃদ্ধি: বেসরকারি আইসিডিতে চার্জ বাড়লো ৯.৮৫%

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৯ pm
LC এলসি container exports বন্দর আমদানি বাণিজ্য import trade trade Export Promotion Bureau EPB Export Market বাণিজ্য রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি export export
file pic

জ্বালানি তেলের দাম বাড়ার পর কন্টেইনার হ্যান্ডলিং চার্জ ৯ দশমিক ৮৫ শতাংশ বাড়িয়েছে বেসরকারি কন্টেইনার ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিআইসিডিএ)। সোমবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সংগঠনটির পক্ষ থেকে।

বিআইসিডিএ মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, “আজ (সোমবার) থেকে সরকারিভাবে লিটারে ২০ টাকা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। সে হিসেবে ডিজেলের দাম বেড়েছে ১৭.৪ শতাংশ। অর্থাৎ ১১৫ টাকা থেকে তা বেড়ে ১৩৫ টাকা হয়েছে।

“কন্টেইনার হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে আমাদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের দাম রয়েছে। আমরা সবগুলোতে গড়ে ৯.৮৫ শতাংশ করে বাড়িয়েছি; যেটা আজ থেকে কার্যকর হচ্ছে।”

বিআইসিডিএর বিজ্ঞিপ্তিতে ৬টি ক্ষেত্রে ‘সারচার্জ’ বাড়ানোর কথা বলা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বন্দর ও আইসিডির মধ্যে এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) থেকে আইসিডিতে খালি কন্টেইনার আনা নেওয়া রয়েছে। সঙ্গে রপ্তানি পণ্য বোঝাই এবং হ্যান্ডলিং চার্জও বেড়েছে।

এ ক্ষেত্রে যেসব খাতে চার্জ বেড়েছে সেগুলো হল- ইয়ার্ড থেকে খালি কন্টেইনার উত্তোলন, সিএফএস শেড পর্যন্ত খালি কন্টেইনার পরিবহন, খালি কন্টেইনারে রপ্তানি পণ্য বোঝাইকরণ, বোঝাইয়ের পর ইয়ার্ডে রপ্তানি পণ্যভর্তি কন্টেইনার পরিবহন, ইয়ার্ড থেকে রপ্তানি পণ্যের কন্টেইনার উত্তোলন, জাহাজ নির্ধারণের পর লোড ইয়ার্ডে রপ্তানি পণ্যভর্তি কন্টেইনার উত্তোলন এবং চট্টগ্রাম বন্দর ও পিসিটি পর্যন্ত রপ্তানি পণ্য বোঝাই কন্টেইনার পরিবহন।

রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনারের মোট ওজনের (ভিজিএম) চার্জও বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে লোড ইয়ার্ডে রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনার উত্তোলন, লোড ইয়ার্ড থেকে ওয়েইং স্কেল পর্যন্ত রপ্তানি পণ্যের কন্টেইনার পরিবহন, ওয়েইং স্কেলে রপ্তানি পণ্যের কন্টেইনারের ওজন পরিমাপ, রপ্তানি পণ্যের কন্টেইনার আবার লোড ইয়ার্ডে পরিবহন এবং সেখানে রপ্তানি পণ্যের কন্টেইনার উত্তোলনের চার্জ বেড়েছে।

আমদানি পণ্য ডেলিভারি চার্জও বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর ও পিসিটি থেকে আইসিডি পর্যন্ত আমদানি পণ্য ভর্তি কন্টেইনার পরিবহন, আইসিডিতে পণ্য ভর্তি কন্টেইনার উত্তোলন, ডেলিভারি ইয়ার্ডে আমদানি পণ্যের কন্টেইনার রাখা এবং শ্রমিকদের মাধ্যমে কন্টেইনার থেকে ট্রাকে আমদানি পণ্য ডেলিভারি দেওয়া রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD