রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন




স্কুল বাসে আগুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতবোমা বিস্ফোরণ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৮:০৬ pm
সংঘাত bus পরিবহন transport strike TRANSPORT STRIKE bus halt বাস ধর্মঘট অগ্নিকাণ্ড আগুন ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেট আগুন বঙ্গবাজার বঙ্গবাজার আগুন Bangabazar market AGOON Gulistan Blast হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় masjid মসজিদ বিস্ফোরণ মসজিদে বিস্ফোরণে গুলিস্তান fire সীতাকুণ্ড বিস্ফোরণ Oxygen plant explosion অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণ বিস্ফোরণ Gulistan Blast rmg আগুন Wildfire দাবানল wildfire forest fire bushfire wildland fire rural fire unplanned uncontrolled unpredictable fire combustible vegetation দাবানল বনভূমি গ্রামীণ বনাঞ্চল অনিয়ন্ত্রিত আগুন পাহাড়িয়া অঞ্চল উষ্ণ তাপক-শিখা পোড়াতে বন। উঁচু গাছ ক্যানপি আগুন Textiles Textile garment factory garments industry rmg bgmea worker germent পোশাক কারখানা রপ্তানি শিল্প শ্রমিক আরএমজি সেক্টর বিজিএমইএ poshak shilpo পোশাক খাত green factory wb সবুজ কারখানা গ্রিন ফ্যাক্টরি rmg
file pic

রাজধানীর ভাটারায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটিতে আগুন লাগার খবর পায় ভাটারা থানা পুলিশ।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভাটারা থানার এসআই দেবাশিস রায় বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত এখনও জানা যায়নি।

একটি ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসটি দাউ দাউ করে জ্বলছে।

জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পরিবহন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, “১০০ ফিট সড়কে স্কুলের চারটি বাস পার্কিং করা ছিল। দুর্বত্তরা একটি বাসে গান পাউডার দিয়ে আগুন দেয়। আগুনে বাসটি পুড়ে গেছে। ঢাকায় দুই দিনে এ নিয়ে তিনটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেল। শনিবার রাতে দুটি বাসে আগুন দেওয়া হয়।

সেদিন রাত ১০টার দিকে মিরপুরে আগুন দেওয়া হয় বিহঙ্গ পরিবহনের একটি বাসে। এর ঘণ্টা তিনেক পরে মহাখালী বাস টার্মিনালে আগুন দেওয়া হয় সোহাগ পরিবহনের বাসে।

রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ব্রিফিংয়ে বলা হয়েছে, জনমনে আতঙ্ক ছড়াতে বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হচ্ছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ছয় জায়গায় হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। এসময় আটক করা হয়েছে তিনজনকে। সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে টিএসসির মেট্রোরেল স্টেশনের নিচে, সিনেটভবনসহ আরও কয়েকটি স্থানে হাতবোমাগুলো ফাটানোর তথ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এসময় শিক্ষার্থীরা দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান।

ক্যাম্পাসের কয়েক জায়গায় হাতবোমা বিস্ফোরণের তথ্য দিয়ে প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, পরে আরও একজনকে নীলক্ষেত মোড় থেকে আটক করা হয়েছে।

আটকদের শাহবাগ থানায় হস্তান্তরের তথ্য দিয়ে তিনি বলেন, ক্যাম্পাসে নজরদারি বাড়ানো হয়েছে।

ওসি বলেন, মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজন আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে। তিনি বলেন, শাহবাগ থানার ওসি বলেন, মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের পরপর দুজনকে আটক করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিয়ে যান। পরে তারা পুলিশে খবর দেয়।

এছাড়া হাতবোমার বিস্ফোরণ ঘটেছে আধুনিক ভাষা ইনস্টিটিউটের কাছে, ইউল্যাব স্কুলের সামনে, নীলক্ষেত মোড় ও নীলক্ষেত তোরণের কাছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম এ-গুলশান বলেন, নীলক্ষেত এলাকার ঢাকা বিশ্বিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে রিকশাযোগে এসে ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যান কয়েকজন। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD