মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন




নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৭৭ শিক্ষার্থী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ১:৫৫ pm
Sheikh Hasina National Institute of Burn and Plastic Surgery sheikh hasina burn unit বার্ন ইনস্টিটিউট শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
file pic

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া’ মাদরাসায় অগ্নিকান্ডের ঘটনায় ৭৭ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জনকে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

চিকিৎসকরা জানান, আগুনে দগ্ধ না হলেও বেশিরভাগই ধোঁয়া শ্বাসের সাথে গ্রহণ করায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে আইসিউতে এবং একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আহত শিক্ষার্থীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

মাদরাসা কতৃপক্ষ জানায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বৈদ্যুতিক সট সার্কিট থেকে ৫ তলা মাদরাসাটির দোতলায় লাইব্রেরী কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস, দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মুহূর্তের মধ্যে ভবনে তীব্র ধোঁয়া ছড়িয়ে পড়লে ভেতরে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবন থেকে হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টার সময় ঘন ধোঁয়া শ্বাসের সাথে গ্রহণ করায় অনেকের শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে ফতুল্লা থেকে মোট ৭৭ জনকে হাসপাতালে আনা হয়। মাদরাসাটিতে প্রায় ১৪ শ শিক্ষার্থী অবস্থান করছিল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD