বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন




বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ২:১১ pm
United Nations Nation UN ইউএন জাতিসংঘ পরিষদ secretary general United Nations UN António Manuel de Oliveira Guterres জাতিসংঘ মহাসচিব আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস
file pic

বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধগুলোর জন্য জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে জাতিসংঘ। একই সঙ্গে সংস্থাটি মনে করে, যেকোনো দেশে সব রাজনৈতিক দল ও তাদের নেতাদের রাজনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ার অবাধ সুযোগ থাকা উচিত।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এসব কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আন্তর্জাতিক গণমাধ্যম এবং জাতিসংঘের তথ্যসন্ধানী মিশনের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে তার সমর্থকেরা দেশকে পুনরায় অস্থিতিশীল করার চেষ্টা করছে—এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?

উত্তরে জাতিসংঘের মহাসবিচের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, এই নির্দিষ্ট বিষয়ে আমার নতুন করে কোনো মন্তব্য নেই। তবে এটা সুস্পষ্ট যে, আমাদের তথ্যসন্ধানী মিশন কর্তৃক চিহ্নিত ও নথিবদ্ধ অপরাধগুলোসহ বাংলাদেশে সংঘটিত সমস্ত অপরাধের সঠিক জবাবদিহিতা দেখতে চাই আমরা। এর পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি, সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের এতে অংশগ্রহণ করার পূর্ণ স্বাধীনতা থাকা উচিত।

জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১,৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া এই সহিংসতায় কয়েক হাজার মানুষ আহত হন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD