মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন




কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানালো ইসি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৭:৫৯ pm
CEC election commission cec ec vote election Electronic Voting Machines evm ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম নির্বাচন কমিশন ইসি সিইসি সিইসি ইসি ইভিএম ভোট নির্বাচন জনপ্রতিনিধি ভোটার ভোটগ্রহণ সিইসি রিটার্নিং অফিসার
file pic

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট নেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে কমিশন। সোমবার নির্বাচন ভবনে ইসির ১৪তম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এসব তথ্য জানান।

সানাউল্লাহ বলেন, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার প্রায় ১ হাজার ১১৩টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

পঞ্চম ধাপে তুলনামূলক কম ইউনিয়ন রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নে নির্বাচন পিছিয়ে যেতে পারে, সেগুলো পরবর্তী সময়ে সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে। আগামী বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে নির্দিষ্ট ইউনিয়নগুলোর নির্বাচনের তারিখ জানা যাবে।

১০ ডিসেম্বরের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ
ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই তিন দিনব্যাপী এ সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের ক্রমানুসারে আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে দলগুলোর মতামত নেওয়া হবে।

নির্বাচনে রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়বে না
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা বা সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি আসন্ন ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে বলে তারা মনে করেন না। বরং কোনো কোনো ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়তা করতে পারে।

প্রথম ধাপের নির্বাচন ২১ জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। ২১ জানুয়ারি থেকে প্লাস-মাইনাস ৫০ দিনের মধ্যে এ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD