শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন




দেশে মাথাপিছু আয় কমেছে!

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১১ জুন, ২০২৩ ৮:৪৬ pm
money laundering illegal process money generated criminal drug trafficking terrorist funding illegally concealing illicit drug trafficking corruption embezzlement gambling converting legitimate source crime jurisdictions আমদানি ওভার ইনভয়েসিং রপ্তানি আন্ডার-ইনভয়েসিং আমদানি-রপ্তানি অবৈধ জাল অর্থ পাচার জিএফআই মানি লন্ডারিং আর্থিক খাত গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ হুন্ডি অর্থ পাচার Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা
file pic

মাত্র মাস তিনেক আগে সরকারের একজন সিনিয়র মন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, রাত পোহালেই আমাদের মাথাপিছু আয় বেড়ে যাচ্ছে। আমরা টেরও পাচ্ছি না। আর অর্থমন্ত্রীতো মাথাপিছু আয় বৃদ্ধি নিয়ে নিয়মিত বাগাড়ম্বর করে গেছেন বছরের পর বছর।

তবে এবার ঘটছে ঠিক বিপরীত ঘটনা। কমে যাচ্ছে মাথাপিছু আয়। কিন্তু জাতি টেরও পাচ্ছে না। আর আয় বৃদ্ধির দাবি করে মুখে খই ফোটানো মন্ত্রীরা এবার একেবারেই নিরব।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ২ হাজার ৭৬৫ মার্কিন ডলার। অথচ এক বছর আগে ২০২১-২২ অর্থবছরে আমাদের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৮২৪ ডলারে।

সংসদে জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেনের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে রোববার (১১ জুন) অর্থমন্ত্রী মাথাপিছু আয়ের নতুন পরিসংখ্যান জানিয়েছেন। তবে মাথাপিছু আয় কমে যাওয়ার বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন তিনি। আর তা করতে গত বছরের আয়ের সাথে তুলনা না দেখিয়ে ১৪ বছর আগের আয়ের সাথে তুলনা দেখিয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয়ের পরিমাণ ২ হাজার ৭৬৫ মার্কিন ডলার। ২০০৭-০৮ অর্থবছরে এটি ছিল ৬৮৬ মার্কিন ডলার। সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার মাধ্যমে মাথাপিছু আয় বৃদ্ধি করা। সে লক্ষ্যে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

জানা গেছে, গত অর্থবছরে (২০২২-২৩) মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়ায় কমেছে বার্ষিক মাথাপিছু আয়। ২০২০-২১ অর্থবছরে দেশে বার্ষিক মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ ডলার। ২০২১-২২ অর্থবছরে যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৮২৪ ডলারে। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিঘাত ও দেশে চলমান ডলার সংকটের প্রেক্ষাপটে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়, এতে ডলারের অংকে মাথাপিছু আয়ও কমেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ও ব্যয় জরিপ ২০২২-অনুসারে, গত ছয় বছরে দেশে মাথাপিছু আয় ৯৩ শতাংশের বেশি বেড়ে ৭ হাজার ৬১৪ টাকায় দাঁড়িয়েছে। ২০১৬ সালে দেশের নাগরিকদের মাথাপিছু মাসিক গড় আয় ছিল ৩ হাজার ৯৩৬ টাকা। সে হিসাবে, গত ছয় বছরে তা বেড়েছে ৩ হাজার ৬৭৮ টাকা।

বিবিএস জরিপের তথ্য অনুসারে, দেশের প্রতিটি পরিবার মাসে গড়ে ৩২ হাজার ৪২২ টাকা আয় করে। প্রতি প্ররিবারে চারজনের সামান্য বেশি সদস্য ধরে মাথাপিছু আয় দাঁড়ায় ৭ হাজার ৬১৪ টাকায়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD