শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন




কাস্টমস হাউসের গুদাম থেকে সোনা চুরির ঘটনায় মামলা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৪৮ am
গহনা অলঙ্কার দুল চুড়ি হাড় সীতা পায়েল নূপুর অলংকার গয়না জুয়েলারি jewellery gold coin স্বর্ণ মুদ্রা সোনা
file pic

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে সোনা চুরির ঘটনায় মামলা দায়ের হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।

রোববার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. এনায়েত কবীর মামুন বলেন, আজ রাত ১০টা ৪৫ মিনিটে সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে সোনা চুরির ঘটনায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামি অজ্ঞাত।

মামলার এজাহারে বলা হয়, কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে ৫৫.৫১ কেজি সোনা চুরি হয়েছে।

অজ্ঞাত আসামি কয়জন এবং এ ঘটনায় কেউ গ্রেপ্তার আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আসামি অজ্ঞাত, এজাহারে কোনো সংখ্যা উল্লেখ করা নেই। আর এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই।

মো. এনায়েত কবীর মামুন বলেন, মামলাটির তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিমানবন্দর থানার পরিদর্শক অপারেশন স্যারকে। চুরির ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছেন তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD