শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন




ট্রান্সজেন্ডার কোটায় ভর্তি ইস্যু, যে সিদ্ধান্ত জানালো ঢাকা বিশ্ববিদ্যালয়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪ ২:০৮ pm
Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

যারা জন্মগত ও প্রকৃতিগতভাবে লিঙ্গ বৈচিত্র্যের অধিকারী, তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্রান্সজেন্ডার অথবা তৃতীয়লিঙ্গ কোটায় ভর্তির জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ট্রান্সজেন্ডার অথবা হিজড়া কোটায় ভর্তির বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে ঢাবি কর্তৃপক্ষ সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, ২০২২-২০২৩ সেশন থেকে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে ট্রান্সজেন্ডার অথবা হিজড়া কোটা প্রচলন করা হয়। কেবলমাত্র জন্মগতভাবে লিঙ্গ বৈচিত্র্যের অধিকারী শিক্ষার্থীরা ট্রান্সজেন্ডার অথবা হিজড়া কোটায় ভর্তির আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কোটা শনাক্তকরণে সরকারের সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত হিজড়া পরিচয়পত্র অবশ্যই দাখিল করতে হবে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর প্রকাশিত ২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে কোটার অংশে হিজড়া অথবা ট্রান্সজেন্ডার কোটার কথা উল্লেখ করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম নেয়। এরপর গত ২১ ডিসেম্বর ট্রান্সজেন্ডার কোটা বাতিলের দাবিতে মানববন্ধন পালন ও উপাচার্য বরাবর স্মারক লিপি প্রদান করে শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামাল শিক্ষার্থীদেরকে স্পষ্ট করেন ট্রান্সজেন্ডার কোটায় শুধু হিজড়ারাই স্থান পাবে, চিকিৎসার মাধ্যমে রুপান্তরিত কেউ এই কোটার যোগ্য হবে না। কিন্তু শিক্ষার্থীরা তখন ভর্তি বিজ্ঞপ্তি থেকে বিতর্কিত ট্রান্সজেন্ডার শব্দটি বাতিলের দাবি জানায়। গত ৩০ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ১ জানুয়ারি পর্যন্ত আল্টিমেটাম দেয় তারা।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েড প্রোগ্রামে (স্নাতক প্রথম বর্ষ) ভর্তি বিজ্ঞপ্তিতে ‘হিজড়া’ কোটা থেকে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি সরানোর দাবিতে গণ অবস্থান কর্মসূচির ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাজু ভাস্কর্যের পাদদেশে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD