বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন




একাদশে ভর্তিতে রেজিস্ট্রেশনের সময় বাড়লো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ৯:২৩ pm
HSC exams HSC এইচএসসি class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল file pic class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল
file pic

২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় ৮ দিন বাড়ানো হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ৮ অক্টোবর পর্যন্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা বাড়ানো হলো। বিজ্ঞপ্তিতে শিক্ষা বোর্ডগুলোর অধীন দেশের সব উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তির ওয়েবসাইটে প্রবেশ করে ওইদিন বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে সাবমিটের কাজ সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশে ভর্তিতে গত ১৫ সেপ্টেম্বর অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। আগামীকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত এ কার্যক্রম শেষ করার সময় নির্ধারিত ছিল। এরমধ্যেই রোববার রেজিস্ট্রেশন কার্যক্রমের সময় ৮ দিন বাড়ানো হলো।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD