বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন




৪৩ বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ ৮:৫৭ pm
exam jobs bd jobs bdjobs Career Circular chakrir khobor recruitment Candidate বেতন চাকরি খবর চাকুরি বাকরি চাকরিজীবী চাকুরে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরী মৌখিক পরীক্ষা প্রার্থী ক্যারিয়ার বিজ্ঞাপন পদ জব সার্কুলার কোম্পানি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি
file pic

৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস থেকে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছিল বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। এই হিসেবে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েছেন ৭৪১ জন।

প্রজ্ঞাপনে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষা, ২০২০ এর মাধ্যমে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পত্রের সুপারিশক্রমে ২ হাজার ৬৪ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ২২০০০-৫৩,০৬০/- টাকা বেতনক্রমে নিয়োগ প্রদান করা হলো। পাশাপাশি প্রজ্ঞাপনে কয়েকটি শর্তের কথাও উল্লেখ করা হয়েছে।

২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।

উল্লেখ্য, গতবছরের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। ওই সময় ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে এবং নন-ক্যাডার পদে ৬৪২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD