বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন




কাবা ঘরে খতমে কোরআনে শরিক হলেন ৪১ লাখের বেশি মুসল্লি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৪:২৬ pm
হজযাত্রী Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম ওমরাহ
file pic

পবিত্র মক্কা নগরীতে অবস্থিত পবিত্র মসজিদুল হারামে শুক্রবার ২৯ রোজার রাতে একত্রে নামাজ আদায় করেছেন ৪ দশমিক ১ মিলিয়নের (৪১ লাখ) বেশি মুসল্লি ও ওমরাহ পালনকারী।

পবিত্র রমজান মাসের এ রাতে এ মসজিদে অনুষ্ঠিত খতমে তারাবিহ নামাজে পবিত্র কোরআনের তিলাওয়াত শেষ (খতম আল–কোরআন) করা হয়।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল–রাবিয়াহ জানান, মসজিদুল হারামে এ রাতে এশা ও তারাবিহ নামাজে অংশ নিয়েছেন ৩ দশমিক ৪ মিলিয়নের (৩৪ লাখ) বেশি মুসল্লি। তাঁদের সঙ্গে অংশ নেন আরও ৬ লাখ ৪৬ হাজার ৬০০ ওমরাহ পালনকারী।

এর বাইরে এদিন প্রায় ২৮ হাজার ২০০ জন মুসল্লি ভ্রাম্যমাণ গাড়িতে চলাচলের সুবিধা ও ১ লাখ ৩৫ হাজার ৬০০ জন অবস্থান নির্দেশক সেবা গ্রহণ করেন। পাশাপাশি ৪২ হাজারের বেশি জমজমের পানিভর্তি বোতল ও ৭ লাখ ২ হাজার রোজাদারের মধ্যে ইফতারি বিতরণ করা হয়।

শুক্রবার রাতে খতমে তারাবিহতে অংশ নিতে পবিত্র মসজিদুল হারামে ভোর থেকেই দলে দলে আসতে শুরু করেন মুসল্লিরা। দ্রুতই মসজিদের প্রতিটি করিডর, এর প্রাঙ্গণ ও মাতাফসহ প্রতিটি তলা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD