বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন




সৌদি পৌঁছেছেন ৪০৬০৮ হজযাত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ১১:৩১ am
হজযাত্রী Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ
file pic

চলতি বছর হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪০ হাজার ৬০৮ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

মঙ্গলবার (১৩ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১০১টি ফ্লাইটে ৪০ হাজার ৬০৮ যাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি ফ্লাইটে গেছেন ২০ হাজার ৫১৪ জন। এ ছাড়া সৌদি এয়ারলাইন্সের ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৩৩৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৬টি ফ্লাইটে গেছেন ছয় হাজার ৭৫৮ জন।

হজ বুলেটিনে আরও বলা হয়, এখন পর্যন্ত সৌদি যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৬ হাজার ২৫ জন।

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ পুরুষ ও একজন নারী।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি যাবেন। এর মধ্যে পাঁচ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন।

দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে, শেষ গবে ১০ জুলাই।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD