বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন




যে কারণে বছরের শ্রেষ্ঠ যিলহাজ্জ মাসের প্রথম ১০ দিন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১২:০৩ pm
ইবাদত আশুরা Moon National Moon sighting committee meets জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোজা রমজান রোজা sobe borat Shab e Barat namaz রজনী নিসফে শাবান‎ লাইলাতুল বরাত শা'বান মাস ইবাদত বন্দেগি শবে বরাত প্রার্থনা মুসলিম উম্মা মহিমান্বিত রাত শবে বরাত নফল ইবাদত কোরআন তেলাওয়াত জিকির-আসকার জিকির আসকার মোনাজাত ফজিলত ধর্মপ্রাণ মুসলমান Sehri Iftar শবে মেরাজ islam eid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী Rabi al-Awwal eid মুহাম্মদ সা রবিউল আউয়াল ঈদeid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী ইসলাম ইদ ঈদ চাঁদ চাদ আশুরা
file pic

আবদুল্লাহ্ ইবনু আব্বাস (রদ্বিয়াল্ল-হু আনহু) হতে বর্ণিত। রসূলুল্লাহ্ সল্লাল্লাহু ’আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহর নিকট যিলহাজ্জ মাসের প্রথম ১০ দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমলই উত্তম নয়’।

সাহাবারা জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রসূল সল্লাল্লাহু ’আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদও নয়’?রসূলুল্লাহ্ সল্লাল্লাহু ’আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় জিহাদও নয়। তবে ঐ ব্যক্তি ছাড়া, যে তার সর্বস্ব নিয়ে জিহাদে অংশ গ্রহন করল এবং কিছুই নিয়ে ফিরে আসল না’।
(বুখারী: ৯৬৯, তিরমিজী:৭৫৭, আবূ দাঊদ: ২৪৩৮, ইবনু মাজাহ: ১৭২৭)

প্রিয় ভাই ও বোনেরা, আসুন বছরের শ্রেষ্ঠ ১০দিনে, আমার এবং আমাদের সর্বোত্তম আমল (পূণ্যময় কাজ) দ্বারা মহান আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলার সন্তুষ্টি অর্জন করতে সচেষ্ট হই। আল্লাহ্ তা’আলার কাছে বেশী বেশী তাওবাহ ও ইস্তিগফার করি, পাপ ও গুনাহের জন্য ক্ষমা ভিক্ষা করি, তাঁরই কাছে সাহায্য চাই এবং তাঁর কাছেই আশ্রয় প্রার্থনা করি তাঁরই সৃষ্ট সকল অনিষ্ট হতে।

আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলার শিখানো দু’আ করি, “হে আমার প্রতিপালক! আপনাকে আহবান করে আমি কখনো ব্যর্থ হইনি”।
(সূরা মারইয়াম ১৯: ৪)।

বিদ্র: হাজ্জ পালনকারী ভাই-বোনেরা বছরের শ্রেষ্ঠ দিনগুলোতে, এবছর পৃথিবীর সর্বোত্তম জায়গাতেই আপনি অবস্থান করছেন। তাই দিনগুলোর গুরুত্ব, মর্যাদা এবং আমলসমূহ যেন আমাদের স্মরণে থাকে। আল্লাহ্ সর্বোত্তম হিফাজতকারী।

IFM desk




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD