বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন




হজযাত্রীদের জন্য অত্যাধুনিক পদ্ধতি চালু করলো সৌদি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১ জুন, ২০২৫ ১২:১১ pm
Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম ওমরাহ Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ hajj hajj-saudi-হজযাত্রী hajj saudi হজযাত্রী
file pic

হজযাত্রী ও মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় আধুনিক থার্মাল ক্যামেরা এবং অপটিক্যাল স্ক্যানিং ব্যবস্থা চালু করা হয়েছে।

হজযাত্রী ও মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় আধুনিক থার্মাল ক্যামেরা এবং অপটিক্যাল স্ক্যানিং ব্যবস্থা চালু করা হয়েছে। এমনটি জানিয়েছে মক্কার পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববীর কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা ‘জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মসজিদ অ্যান্ড দ্য প্রফেট’স মসজিদ’। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এসব ব্যবস্থার পাশাপাশি আরও নানা স্বাস্থ্য ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পরিবেশ সংরক্ষণ ও মহামারি নিয়ন্ত্রণবিষয়ক সাধারণ প্রশাসনের মহাপরিচালক হাসান বিন বারাকাত আল-সুওয়াইহরি বলেন,‘আল্লাহর ঘর এবং দয়াময়ের অতিথিদের সেবা নিশ্চিত করতে জেনারেল প্রেসিডেন্সি সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন করে চলেছে। এর অংশ হিসেবে অপটিক্যাল স্ক্যানিং ও জীবাণুনাশক ব্যবস্থাও চালু করা হয়েছে।’

পবিত্র হারাম শরীফে জীবাণুনাশন কার্যক্রম পরিচালনার জন্য আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যার মধ্যে রয়েছে—কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত ১১টি জীবাণুনাশক রোবট,২০টি বায়োকেয়ার ডিভাইস, যা শুষ্ক বাষ্প ব্যবহার করে জীবাণুনাশন করে, ২০টি কোল্ড মিস্ট ফিচারযুক্ত জীবাণুনাশক ডিভাইস,৫৯৯টি জীবাণুনাশক পাম্প, যা মসজিদের মেঝে, ব্যারিকেড ও হ্যান্ডেলের মতো স্পর্শযোগ্য জায়গাগুলো জীবাণুমুক্ত করে এবং ৫০০টি ইলেকট্রনিক হ্যান্ড স্যানিটাইজার ডিসপেনসার, যা মসজিদের সর্বত্র স্থাপন করা হয়েছে।

প্রতিদিন এসব ব্যবস্থার মাধ্যমে ২০ হাজার লিটার উচ্চমানের ও বিশেষভাবে নির্বাচিত জীবাণুনাশক ব্যবহার করা হচ্ছে, যা পবিত্র মসজিদের জন্য নিরাপদ ও কার্যকরভাবে বেছে নেয়া হয়েছে। এই স্বাস্থ্য ব্যবস্থাগুলোর মাধ্যমে মুসল্লিদের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে কর্তৃপক্ষ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD