বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন




ওমরাহ ও হজযাত্রীদের বড় সুখবর দিলো সৌদি কর্তৃপক্ষ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ ১:২৯ pm
হজযাত্রী Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ ওমরাহ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ
file pic

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় পবিত্র হজ ও ওমরাহ যাত্রীদের জন্য একটি যুগান্তকারী সুবিধা চালু করেছে। এখন থেকে ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে নুসুক অ্যাপ।এই সুবিধা বাস্তবায়নে সৌদি টেলিকম কোম্পানি এসটিসি, মোবিলি এবং জাইনের সঙ্গে যৌথভাবে কাজ করেছে মন্ত্রণালয়।

হজ ও ওমরাহবিষয়ক মুখপাত্র ড. ঘাসান আল নুওয়াইমি বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে যাত্রাপথ আরও সহজ, সাশ্রয়ী এবং ডিজিটালভাবে সাবলীল হবে।’ ইন্টারনেট ছাড়াই সুবিধা মিলবে-আল রওদাহ আল শরীফায় প্রবেশের অনুমতিপত্র ইস্যু,হারামাইন হাই-স্পিড ট্রেনের টিকিট বুকিং,নুসুক ম্যাপের মাধ্যমে পথনির্দেশনা,যেকোনো জিজ্ঞাসা বা রিপোর্ট জমা দেয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘নুসুক এআই’ সহায়তা। খবর গালফ নিউজের।

নুসুক অ্যাপের সিইও আহমেদ আল মাইমান বলেন, ‘এই সুবিধা ভ্রমণকে আরও নিরাপদ ও দক্ষ করে তুলবে, ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং হজযাত্রীদের হারিয়ে যাওয়ার ঘটনা কমাবে।’

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একটি সর্বজনীন, প্রতিবন্ধকতাহীন প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তুলতে কাজ করছে, যাতে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আগত হজ ও ওমরাহ যাত্রী নির্বিঘ্নে সব ডিজিটাল সুবিধা ভোগ করতে পারেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD