বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন




হজযাত্রীদের বিমান ভাড়া আরো কমানো হচ্ছে: ধর্ম উপদেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ ১১:৩৬ am
টার্মিনাল হজযাত্রী Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba hajj ওমরাহ
file pic

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজযাত্রীদের বিমান ভাড়া আরো কমানোর চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, হজ ব্যবস্থাপনায় সরকারি কোন কর্মকর্তা-কর্মচারি দুর্নীতি করলে ব্যবস্থা নেয়া হবে। নিষ্ক্রিয় এজেন্সিগুলোর বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

জানা গেছে, এ মেলার মাধ্যমে বিভিন্ন হজ্জ এজেন্সির প্যাকেজ যাচাই-বাছাই করে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই সরাসরি হজ এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। সেই সঙ্গে প্যাকেজে মিলবে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD