বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন




ওমরাহযাত্রীসহ আন্তর্জাতিক ফ্লাইটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা সৌদিয়া’র

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ৫:১৬ pm
সৌদিয়া saudi arabia bangladesh flag Saudi Arabia saudi crown prince Mohammed bin Salman Al Saud MBS সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরব সৌদি আরব বাংলাদেশ saudi flag saudia সৌদিয়া এয়ারলাইন্স Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba hajj ওমরাহ
file pic

ওমরাহযাত্রীসহ আন্তর্জাতিক ফ্লাইটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা ‘সৌদিয়া’। এই অফারটি যাওয়া-আসা ও ট্রানজিট উভয় ফ্লাইটের জন্যই প্রযোজ্য হবে।

খালিজ টাইমস-এর প্রতিবেদন অনুসারে, এই ছাড়ের সুবিধা বিজনেস (ব্যবসায়িক) ও গেস্ট (সাধারণ যাত্রী) উভয় শ্রেণীই পাবে। যাত্রীরা সৌদিয়া’র অফিশিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও বিক্রয় অফিসসহ সকল ডিজিটাল মাধ্যমে টিকিট কাটতে পারবে।

আগস্টের ১৭ থেকে ৩১ তারিখ পর্যন্ত এই অফার কার্যকর থাকবে এবং ভ্রমণ করা যাবে ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে।

এই অফারে ট্রানজিট ফ্লাইটের টিকিট বুক করা যাত্রীরা সৌদি আরবের ডিজিটাল ‘স্টপওভার ভিসা’র সুবিধাও নিতে পারবেন, যা স্বয়ংক্রিয়ভাবে টিকিটের সঙ্গে যুক্ত থাকবে। এই ভিসার মাধ্যমে যাত্রীরা সৌদি আরবে ৯৬ ঘণ্টা পর্যন্ত থাকতে পারবেন, যা তাদের ওমরাহ পালন এবং দেশটি ঘুরে দেখার সুযোগ করে দেবে।

চারটি মহাদেশের ১০০টিরও বেশি গন্তব্যে সৌদিয়া এয়ারলাইন্সের সেবা চালু আছে। নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে সংস্থাটি বর্তমানে ১৪৯টি উড়োজাহাজের একটি বহর পরিচালনা করছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD