বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন




রাকসুর পর এবার পেছালো চাকসু নির্বাচনও

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০৫ pm
University of Chittagong Chattogram CU Hathazari চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি হাটহাজারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি
file pic

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন পিছিয়ে ১৫ অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী।

এর আগে এই নির্বাচনের সময় ছিল ১২ অক্টোবর। সেটিই পিছিয়ে ১৫ অক্টোবর (বুধবার) করা হয়েছে।

অধ্যাপক একেএম ফরিফুল হক সিদ্দিকী জানন, প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন তিন দিন পেছানো হয়েছে। তিনি আরও বলেন, ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

এর ফলে অক্টোবরে পর পর দুই দিনে চাকসু ও রাকসু নির্বাচনের তারিখ পড়ে যাচ্ছে।

এর আগে মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে ১৮ সেপ্টেম্বর। ২২ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হবে এবং ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।

চাকসু ও হল সংসদ নির্বাচনে সর্বমোট মনোনয়নপত্র জমা পড়েছে ৯৩১টি। এর মধ্যে কেন্দ্রীয়তে জমা দিয়েছেন ৪২৯ জন ও হল সংসদে জমা দিয়েছেন ৫০২ জন। মনোনয়নপত্র বিতরণ হয়েছিল সর্বমোট ১ হাজার ১৬৪টি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার ৫৮ বছর পেরিয়ে গেলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র ৬ বার। ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম দিকে এবং ১৯৭০ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত নিয়মিতভাবেই ৩ বার ছাত্র সংসদ নির্বাচন হয়। এরপর ১৯৮০ এবং ১৯৮১ সালে পরপর আবার দুইবার চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সর্বশেষ ষষ্ঠ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল প্রায় তিন যুগ আগে ১৯৯০ সালে। নির্বাচনের প্রায় ১১ মাস পর ছাত্রনেতা ফারুকুজ্জামান হত্যার শিকার হলে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন চাকসু বন্ধ করে দেয়। এরপর আর ছাত্রসংসদ নির্বাচন দেখেনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এদিকে সোমবার (২২ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD