শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন




আরও ৪ কার্গো এলএনজি কিনছে সরকার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫০ am
liquid Liquefied natural gaslng terminal bangladesh Ship Laffan জ্বালানি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি স্পট মার্কেট খোলাবাজার আমদানি টার্মিনাল পায়রা
A file photo of a vessel carrying liquefied natural gas-AFP

চলমান জ্বালানি সংকট মোকাবিলায় আরও ৪ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২ সেপ্টেম্বর) মন্ত্রিসভার ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন চার কার্গোর মধ্যে বিপি সিঙ্গাপুর পিটিই থেকে এক কার্গো আনা হবে। সেই কার্গোর প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ২৮ দশমিক ০৩ ডলার।

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এক কার্গোর প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ২৭ দশমিক ৫৪ ডলার। আর ভাইটল এশিয়ার কার্গোর প্রতি এমএমবিটিইউ ধরা হয়েছে ২৬ দশমিক ৬৭ ডলার।

এছাড়া আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে অপর কার্গৌ অবশ্য কম মূল্যে আনার সিদ্ধান্ত হয়েছে, ওই কার্গোর প্রতি এমএমবিটিইউ দাম ধরা হয়েছে ২৩ দশমিক ৯৮ ডলার।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD