বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন




শেকৃবির গবেষণা মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা, আন্দোলনের ডাক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৯:২৫ pm
Govt মন্ত্রণালয় অফিস secretariat bd Bangladesh Secretariat সচিবালয়
file pic

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নিজস্ব গবেষণা মাঠ হিসেবে পরিচিত পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে ফের আন্দোলনে নামছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। এ দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করবেন তারা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেয়ার কর্মসূচি রয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গা হিসেবে পরিচিত পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে এ কর্মসূচি নেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি পুরোনো বাণিজ্য মেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে ‘টেক ব্যাক শেকৃবি ল্যান্ড’ শীর্ষক কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীরা। ওই কর্মসূচি থেকে দ্রুত মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের দাবি, কৃষি গবেষণার জন্য প্রয়োজনীয় জমির সংকটে বিভিন্ন গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পুরোনো বাণিজ্য মেলার মাঠ ফিরে পেলে শিক্ষার্থীরা হাতে-কলমে গবেষণার সুযোগ পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম সম্প্রসারণেও মাঠটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে আবারও কর্মসূচিতে নামছেন তারা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD