বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন




শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ও ৩ দিন সশরীর ক্লাসের নেয়ার সিদ্ধান্ত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৫:৫৩ pm
examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক
file pic

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীর ক্লাসের নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুলপর্যায়ে অনলাইন-সশরীরে এই দুই ব্যবস্থার সমন্বয়ে ক্লাস চালুর বিষয়ে আলোচনা চলছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়টি উপস্থাপন করা হবে।

তিনি জানান, রোজার ছুটি, বিভিন্ন আন্দোলনসহ নানা কারণে কিছু ক্লাস আওয়ার মিস করেছি। সেই কারণে সপ্তাহে ৬ দিন স্কুল করা হচ্ছে। এর মধ্যে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুলপর্যায়ে অনলাইন-সশরীরে (অফলাইন) এ দুই ব্যবস্থার সমন্বয়ে ক্লাস বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যে জরিপ করে দেখেছি, ৫৫ শতাংশ চাচ্ছেন যেন অনলাইনে যাওয়া হয়। তবে পুরোপুরি অনলাইন হয়ে গেলে আনসোশ্যাল হয়ে যাব।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD