বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন




অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল প্রসঙ্গে যা বললেন আজহারী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৭:০৮ pm
Mizanur Rahman Azhari Islamic scholar ড. মিজানুর রহমান আজহারী
file pic

অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করে তাকে দেশত্যাগের নির্দেশ দিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। তবে প্রতিবেদনটি ভুল ও বিভ্রান্তিকরভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেছেন আজহারী।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ‘লিগ্যাসি অব ফেইথ’ সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন আজহারী। সফরের মাঝপথেই দেশটির সরকার তাকে এই নির্দেশ দেয়। গতকাল মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয় এবং তিনি বর্তমানে অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় রয়েছেন।

তবে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে আজহারী লিখেছেন, অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত ৫ দিন ধরে আমি অস্ট্রেলিয়াতে অবস্থান করছি। আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য—কারণ এখনো পর্যন্ত আমি অস্ট্রেলিয়াতে কোনো বক্তব্যই দিইনি। প্রিয় সাংবাদিক বন্ধুদের ক্ষেত্রে বিষয়টি সহজেই যাচাইযোগ্য।

তার মতে, বিভিন্ন দেশে বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয়; আমার ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ পরিকল্পিতভাবে একজোট হয়ে— পুরনো, বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে। একই ভিডিওর সূত্র ধরে কয়েক বছর আগে যেমন যুক্তরাজ্যেও বাধা সৃষ্টি করা হয়েছিল।

আজহারী আরো লিখেছেন, অথচ আমি সাম্প্রদায়িক সম্প্রীতি (Communal Harmony) এবং শান্তিপূর্ণ সহাবস্থান (Religious Coexistence)-এ বিশ্বাসী। আমার বহু আলোচনাতেও যা স্পষ্ট প্রতীয়মান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD