সোমবার, ০১ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন




সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩ ৪:৪৫ pm
Bangladesh–India বাংলাদেশ-ভারত Bangladesh India বাংলাদেশ ভারত Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি Border Security Force BSF সীমান্ত প্রহরী সংস্থা পাহারা বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি বাংলাদেশ ভারত সীমান্ত
file pic

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে আরিফুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোরে ভারতের পাখিউড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল শ্যামকুড় পশ্চিমপাড়ার মৃত আফেজ উদ্দিনের ছেলে।

শ্যামকুড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামিরুল ইসলাম বলেন, মঙ্গলবার আরিফুলসহ চার থেকে পাঁচজন যুবক ভারতে গরু আনতে গিয়েছিল। বুধবার ভোরে গরু নিয়ে ফেরার সময় ভারতের পাখিউড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে আরিফুল নিহত হয়।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ দুপুর ২টা পর্যন্ত ভারতের পাখিউড়া সীমান্তের মাঠে পড়ে আছে। আরিফুলের সহযোগীরাও নিখোঁজ রয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ ৫৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, সীমান্তে একজন মারা গেছে বলে খবর পেয়েছি। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি কী না তা নিশ্চিত হওয়া যায়নি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD