শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন




আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানি শুরু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ৬:৫৮ am
বিদ্যুৎ loadshedding energy crisis electricity power grid বিদ্যুত বিভ্রাট লোডশেডিং মেগাওয়াট বিদ্যুৎ বিভ্রাট লোডশেডিং মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন পাওয়ার গ্রিড
file pic

ভারতের ঝাড়খন্ডের আদানি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে বাংলাদেশ গ্রিডের সঙ্গে সিন্ক্রোনাইজ করে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০ মেগাওয়াটের কমবেশি বিদ্যুৎ আমদানির কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

তবে অন্য একটি সূত্র বলছে, শুরুতেই ২৫ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে।

বাংলাদেশে বিদ্যুৎ সঞ্চালনের জন্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী মনাকষা থেকে রহনপুর হয়ে বগুড়া পর্যন্ত ১৩৪ কিলোমিটার দীর্ঘ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং বগুড়ায় ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করেছে।

রাত ৯ টা নাগাদ নবনির্মিত লাইন ও গ্রিড উপকেন্দ্রের মাধ্যমে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD