দেশের একমাত্র সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের সরকারি অডিটে ৪৭৭ কোটি টাকা লোপাটের ঘটনা অনুসন্ধানের জন্য দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুই মাসের মধ্যে অনুসন্ধান করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। এর আগে শনিবার একটি জাতীয় দৈনিকে এ বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয়।