শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন




বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ৩:৪৬ pm
president Mohammad Abdul Hamid রাষ্ট্রপতি আবদুল হামিদ রাষ্ট্রপতি Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp pm-hasina প্রধানমন্ত্রী
file pic

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৭ মার্চ) সকাল পৌনে ১১টায় রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এরপর প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস এ সময় দল গার্ড অব অনার দেয়। বিউগলে বেজে ওঠে করুণ সুর।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে বঙ্গবন্ধু এবং ১৫ আগস্ট নিহত তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত হয়।

এরপর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে পুনরায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়ার পৌঁছান তারা। এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় মন্ত্রী, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা, আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD