সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন




দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে রমজানে মানুষ ইবাদত করতে পারছে না: ফখরুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ৯:০৯ pm
Mirz-fakhrul Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর bnp
file pic

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ স্বস্তি নিয়ে রমজানে ইবাদত করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশে চরম অশান্তি বিরাজ করছে, মানুষ নিরাপদবোধ করছে না। আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো এই ফ্যাসবাদী সরকার কেড়ে নিয়েছে। দেশের মানুষ ভালোভাবে ইবাদত পর্যন্ত করতে পারছে না, মানুষ নিরাপদবোধ করছে না। জিনিসের দাম বাড়ছে, সব জিনিসের দাম বেড়েছে।

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, আজ চতুর্দিকে সরকার ফের হত্যা-গুম-খুনের সংস্কৃতি চালু করেছে। সাংবাদিকদের লেখালেখিতে সেন্সরশিপ চালু করেছে, তারা প্রকৃত ঘটনা লিখতে পারছেন না।

তিনি বলেন, নওগাঁয় এক নারীকে র‌্যাব তুলে নিয়ে গেছে। তুলে নেওয়ার ৩৬ ঘণ্টার পর মারা গেছে। ডাক্তারি রিপোর্টে এসেছে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে এবং মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ৩৬ ঘণ্টার মধ্যে যে এফআইআর করা হয়নি, সেটা পরে করা হয়েছে। অর্থাৎ আবার র‌্যাবের হাতে সাধারণ একজন মানুষ যিনি চাকরি করেন তার মৃত্যু হলো।

ফখরুল বলেন, এ সরকার শুধু নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য হত্যা, গুম, খুন, মিথ্যা মামলা দিয়ে একটি ভয়ের সংস্কৃতি চালু করেছে, একটি ত্রাসের সংস্কৃতি চালু করেছে। এভাবেই তারা আজ দেশ শাসন করতে চায়। সবাইকে এ সরকারের অন্যায়ের বিরুদ্ধে স্বোচ্চার হওয়ায় আহ্বান জানাই।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির পরিচালনায় অনুষ্ঠানে পেশাজীবীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী, কবি আবদুল হাই শিকদার, রুহুল আমিন গাজী, এমএ আজিজ, সৈয়দ আবদাল আহমদ, ডা. এজেডএম জাহিদ হোসেন, ডা. সিরাজ উদ্দিন আহমেদ, ডা. মো. আবদুল কুদ্দুস, কাদের গণি চৌধুরী, অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, ডা. মো. আবদুস সালাম, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. রফিকুল ইসলাম, অধ্যাপক শহীদুর রহমান, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক সেলিম ভুঁইয়া, অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক এনামুল পারভেজ, অধ্যাপক আব্দুল হালিম, অধ্যাপক আমির হোসেন ভূঁইয়া, ড. বোরহান উদ্দিন, ড. আব্দুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, দ্য রিপোর্ট২৪.কমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, ঢাকা সাংবাদিক ইউনিয়ন নেতা সফিউল আলম দোলন, জাহিদুল ইসলাম রনি, সাহাবুদ্দিন চৌধুরী, সাংবাদিক নেতা এম আবদুল্লাহ, নুরুল আমিন রোকন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নুমানী।

বিএনপি নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. আবদুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. শাহিদা রফিক, প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, প্রকৌশলী ইশরাক হোসেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD