বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন




আরও শক্তিশালী পারমাণবিক অস্ত্র তৈরির নির্দেশ কিমের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ১০:৫০ am
North Korea N Korea kim-jong-un kim jong un Kim Jong-il (/ˌkɪm dʒɒŋˈɪl/; Korean: 김정일; Korean উত্তর কোরিয়া কিম জং উন
file pic

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মঙ্গলবার (২৮ মার্চ) তার দেশের বিজ্ঞানীদের আরও শক্তিশালী পারমাণবিক অস্ত্র তৈরির উৎপাদন বাড়ানোর পাশাপাশি সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। এমন খবর জানিয়েছে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)।

পরমাণু অস্ত্রের উৎপাদন বাড়ানোর নির্দেশ কিম এর আগেও তার দেশের বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া পর আবারও এ কথা বললেন তিনি।

কেসিএনএ মঙ্গলবার কিমের বরাতে আরও জানায়, কিম পারমাণবিক অস্ত্র ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ে বলেছেন, উত্তর কোরিয়াকে তার পারমাণবিক অস্ত্র ‘যেকোন সময় এবং যে কোনও জায়গায়’ ব্যবহার করার জন্য প্রস্তুত থাকতে হবে।’

উ. কোরিয়ার শাসক কিম জন উন আরও বলেন, আমাদের পারমাণবিক শক্তির বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট হওয়া উচিত নয়। ধারাবাহিকভাবে পারমাণবিক শক্তিকে শক্তিশালী করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত।

গত বছর থেকে নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানো নিয়ে তোড়জোড় চালাচ্ছে পিয়ংইয়ং। গত বছর এবং চলতি বছরের শুরুতেই রেকর্ড পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দেশটি। উ. কোরিয়ার হুমকি মোকাবিলায় দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে ধারবাহিকভাবে যৌথ সামরিক মহড়া চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তাদের এই মহড়াকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে কিম প্রশাসন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD