শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন




যুক্তরাষ্ট্রে এক রাতে ৪০ টর্নেডোর আঘাত, নিহত ৩

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ৪:৩৮ pm
tornado টর্নেডো Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cyclone Tornado Disaster ঘূর্ণি টর্নেডো টর্নেডো Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cyclone weather
file pic

যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে শুক্রবার (৩১ মার্চ) রাতে তাণ্ডব চালিয়েছে অন্তত ৪০টি টর্নেডো। এসব ঘটনায় এ পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকারের ঝড় পূর্বাভাস কেন্দ্রের বরাতে শনিবার (১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

টর্নেডোতে ইলিনয়ের অ্যাপোলো থিয়েটারের ছাদ ধসে মৃত্যু হয় এক জনের। সেখানে উপস্থিত ২৬০ জনের অনেকেই গুরুতর আহত হন। তাদের মধ্যে ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় মিসৌরি ও আরকানসাস রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রাজ্য দুটিতে টর্নেডোর কারনে হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। টর্নেডোর তাণ্ডবে আরকানসাস রাজ্যের অন্তত ২৮ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরকানসাসে ২ জনের মৃত্যুর খবর জানিয়েছেন রাজ্যটির গভর্নর সারাহ হুকাবে।

টেনেসিসহ আরও দুইটি রাজ্যে টর্নেডোর আঘাতে ঘরবাড়ি ও রাস্তাঘাটের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে টর্নেডো কবলিত অঞ্চলগুলো।

মিসিসিপিতে ভয়াবহ টর্নেডো আঘাত হানার এক সপ্তাহ পর এক রাতে অন্তত ৪০টি টর্নেডো আঘাত হানলো যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে। গত সপ্তাহে মিসিসিপির টর্নেডোতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়। শুক্রবার মিসিসিপির টর্নেডো কবলিত অঞ্চল পরিদর্শনে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্র: বিবিসি




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD