রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন




খুলনায় বিএনপির ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ১০:৫৭ am
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

খুলনায় বিএনপির ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে খুলনা সদর থানায় এসআই অজিত কুমার দাস বাদী হয়ে শনিবার (১ এপ্রিল) রাতে এ মামলাটি করেন।

মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, কেন্দ্রীয় যুবদল নেতা নাজমুল হুদা চৌধুরী সাগরসহ ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ে আরও ৮০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

রোববার (২ এপ্রিল) সকালে এসআই অজিত বলেন, শনিবার বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়ির ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ায় ৫৯ জনের নাম উল্লেখ করে ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এজাহারে নাম উল্লেখ ৫৯ জন আসামি হলেন-ইশারাত ইসলাম, শেখ কামাল উদ্দিন, মো. জালাল হোসেন, মো. রাজু শেখ, আব্দুল হাই রুমি, দেলোয়ার হোসেন জসিম, মিজানুর রহমান, আজিজুল বারী হেলাল, আমির এজাজ খান, শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পি, তরিকুল ইসলাম জহির, মাহাবুব হাসান পিয়ারু, মো. ইসতিয়াক আহম্মেদ ইস্তি, মো. তাজিম বিশ্বাস, আব্দুল মান্নান মিস্ত্রী, মো. মাসুদ পারভেজ বাব, হেলাল আহম্মেদ সুমন, একরামুল হক হেলাল, মো. নাজমুল হুদা চৌধুরী সাগর, ইবাদুল হক রুবায়েত, মো. মতিউর রহমান বুলেট, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কিমিয়া সাদাত, শেখ সাদী, হেলাল হোসেন গাজী, বেলাল হোসেন গাজী, মো. ফরিদ মোল্যা, নাইম, গাউসুল গাউস, মো. রবি, মো. জামাল, খান জুলফিক্কার আলী জুলু, মো. নাছিম, আমিন, আসাদ মৃধা, টুকু, কবির ফরাজী, সেলিম হোসেন মন্টু, গাজী আফসার, শহীদ খান, বাদশা ইসলাম, সৈয়দ সাজ্জাদ হোসেন পরাগ, শেখ খায়রুল ইসলাম হিরু, শেখ জামাল উদ্দিন, নুর আলম নুরু, রিয়াজুল কবির, সোহেল, সৈয়দ মো. জুয়েল জুলু, রফিকুল ইসলাম শান্ত, মিজানুর রহমান বাবু, মো. দেলোয়ার হোসেন খান, শেখ মির্জা মাহামুদ, কাজী মো. মিজানুর রহমান, মো. আলামিন শেখ, হুমায়ুন কবির পলাশ, মো. সাহিদুল ইসলাম, মফিজুল সরদার (২), মাফিজুল ও শেখ মো. আব্দুল্লাহেল কাফি শখা।

উল্লেখ্য, শনিবার (১ এপ্রিল) বিকেলে মহানগরীর কেডিঘোষ রোডের বিএনপি অফিসের সামনে বিদ্যুৎ, গ্যাসসহ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD