সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন




চলতি মাসে ঘূর্ণিঝড় হওয়ার পূর্বাভাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ৯:০২ pm
টর্নেডো Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cyclone
file pic

দেশে গত মার্চ মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। চলতি এপ্রিল মাসে স্বাভাবকি বৃষ্টি হতে পারে। আর এ মাসে দুয়েকটি লঘুচাপ হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশে উত্তর–পূর্বাঞ্চলে আকস্মিক বন্যাও হতে পারে এ মাসে। আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। আজ রোববার বিকেলে এই পূর্বাভাস দেওয়া হয়।

চৈত্র মাসের অর্ধেকের বেশি সময় চলে গেছে। তবে এ মাসের পরিচিত দাবদাহ তেমন অনুভূত হয়নি। দেশের দুই–একটি জায়গায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে কিছু সময়ের জন্য। তবে মাসের বেশির ভাগ সময় আবহাওয়া মোটামুটি অনুকূল ছিল। বৃষ্টিও হয়েছে কয়েক দিন বিরতি দিয়ে। গত মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেট বিভাগে। মাসের সর্বোচ্চ ১৩ দিন এ বিভাগে বৃষ্টি ঝরেছে। এ বিভাগে রেকর্ড গড় বৃষ্টিপাত হয়েছে ১৫৮ দশমিক ৫ মিলিমিটার। এ সময়ে এ বিভাগের স্বাভাবিক বৃষ্টিপাতের হার ১২০ মিলিমিটার। ঢাকা বিভাগে এ সময় বৃষ্টি হয়েঠে ১০ দিন। রেকর্ড করা গড় বৃষ্টিপাতের পরিমাণ ১২৫ দশমিক ৩ মিলিমিটার। এ বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয় ৪৫ মিলিমিটার।

চলতি এপ্রিল মাসের পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে। এ মাসে দেশে তিন থেকে পাঁচ দিন বজ্র, শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের এবং এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এপ্রিল মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবার এ মাসেই দুই থেকে তিনটি মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এপ্রিল মাসের অবস্থা সম্পর্কে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসের শেষ দিকে দেশের উত্তর–পূর্বাঞ্চল ও এর কাছাকাছি উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর পরিপ্রেক্ষিতে দেশের উত্তর–পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক বলেন, এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের পর ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা আছে। এর আগে হওয়ার সম্ভাবনা কম।

কয়েক দিন বৃষ্টি থাকার পর রোববার তা কমে এসেছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামী কয়েক দিন বৃষ্টি আরও কমবে। সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রাও।

উমর ফারুক বলেন, আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়বে। শুধু সিলেট অঞ্চলে কিছু বৃষ্টি হতে পারে। এরপর ১০ থেকে ১১ এপ্রিলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD