রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন




হিলি কাস্টমসে ৪ মাসে সাড়ে ২৯ লাখ টাকা ডিএম আদায়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ১১:২৩ am

দিনাজপুরের হিলি কাস্টমস গত ৪ মাসে ডিএম (বিলম্ব মাসুল) আদায় করেছে ২৯ লাখ ৬৫ হাজার ৭৪৪ টাকা। ভারত থেকে পাসপোর্ট যাত্রীদের নিকট অতিরিক্ত পণ্য জব্দ করে এসব জরিমানা আদায় করে কাস্টমস।

রোববার (২ এপ্রিল) সন্ধ্যায় হিলি কাস্টমসের উপ-সহকারী কমিশনার মো. বায়জিদ হোসেন এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ডিসেম্বর মাসে ৫ লাখ ৯৩ হাজার ৯৫৫ টাকা, জানুয়ারি মাসে ৮ লাখ ৪০ হাজার ৯৩৪ টাকা, ফেব্রুয়ারি মাসে ৬ লাখ ১ হাজার ৫৫৭ টাকা ও মার্চ মাসে ৯ লাখ ২৯ হাজার ২৯৮ টাকা ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের নিকট থেকে পাওয়া অতিরিক্ত পণ্যের রাজস্ব আদায় করা হয়। নিয়মের বাইরে অতিরিক্ত পণ্য জব্দ করে গত ৪ মাসে মোট ২৯ লাখ ৬৫ হাজার ৭৪৪ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD