সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন




সরকার এত উন্নয়ন করছে যে আগুন নেভানোর সক্ষমতা নেই: ফখরুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ৮:৪৪ pm
Mirz-fakhrul Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
file pic

আওয়ামী লীগ সরকার দেশের এমনকি উন্নয়ন করছে যে, আজ একটা আগুন নেভানোর মতো তাদের সক্ষমতা নেই। যেই ফায়ার ব্রিগেড আছে, তারা ৪০টির ওপর ইউনিট কাজ করার পরও ঢাকার বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। অর্থাৎ এ ফায়ার ব্রিগেডের এত বড় আগুন নিয়ন্ত্রণে নেওয়ার মতো ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভায় বঙ্গবাজারের অগ্নিকাণ্ড প্রসঙ্গে তিনি এসব মন্তব্য করেন।

ফখরুল বলেন, বাংলাদেশ কঠিন সময় পার করছে। এখন গণতন্ত্র সম্পূর্ণ অনুপস্থিত। মানুষের অধিকার পুরোপুরি হরণ করা হয়েছে। লুণ্ঠিত হচ্ছে ব্যক্তিগত অধিকার। প্রাতিষ্ঠানিক একটা ব্যবস্থা আইনজীবী সমিতি। এ সমিতিকে দখলের জন্য আওয়ামী লীগ সরকার বেআইনিভাবে শক্তি প্রয়োগ করেছে। বিশেষ করে রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করতে দ্বিধা করছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে পরিকল্পিতভাবে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেই ক্ষান্ত হয়নি। তারা অর্থনৈতিক ভিত্তিগুলো নড়বড়ে করে দিয়েছে। অথচ তারা বিভিন্ন ধরনের কথা বলে।

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠন ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD