মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন




চিনির দাম কেজিতে ৩ টাকা কমলো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ৫:১৮ pm
sugar sweet tasting soluble carbohydrates food monosaccharides glucose fructose galactose চিনি বস্তা সুক্রোজ গ্লুকোজ
file pic

প্যাকেটজাত ও খোলা চিনির দাম কেজিতে ৩ টাকা করে কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী পরিশোধিত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে।

আগামী শনিবার (৮ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দরে খোলা চিনি পাওয়া যাবে প্রতিকেজি ১০৪ টাকায়, আর এক কেজির প্যাকেট চিনির দাম হবে ১০৯ টাকা। আগে এই দাম ছিল যথাক্রমে ১০৭ টাকা ও ১১২ টাকা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD