রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ধোঁয়াসহ বিভিন্নভাবে অসুস্থ ও আহত হয়ে ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ১৫ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ধোঁয়ায় অসুস্থ হয়ে চার জন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে গেলে তাদের অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তারা হলেন- ফায়ার সার্ভিস সদস্য রাসেল (২২), শান্ত (২৪), তৌফিক (২৩) ও ভলান্টিয়ার রিফাত (২৩)।
এর আগে শনিবার (১৫ এপ্রিল) ভোরে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ৫টা ৪০ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। এখন কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল। এছাড়া বিমানবাহিনীর হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে। আগুন ও মানুষের ভিড় নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি ও পুলিশ।