পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিল সংবাদপত্রের জন্য ছুটি ঘোষণা করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। মঙ্গলবার নোয়াব সভাপতি এ. কে. আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঈদের ছুটির সময় ২২, ২৩ ও ২৪ এপ্রিল কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না। তবে যদি ২৩ এপ্রিল ঈদ উদযাপিত হয় তাহলে ছুটি ২৪ এপ্রিল পর্যন্ত বাড়বে। সে ক্ষেত্রে ২২, ২৩, ২৪ ও ২৫ এপ্রিল কোনো পত্রিকা প্রকাশিত হবে না।
পবিত্র রমজান মাস শুরু হয়েছে গত ২৪ মার্চ। এবার ২৯ রোজা হলে ঈদ হবে ২২ এপ্রিল। আর রোজা যদি ৩০টি হয় তাহলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল।