মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন




দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ আইসসহ গডফাদার আটক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ৯:৫১ am
জেলখানা arrested গ্রেফতার custody Arrest suspected observed crime charged গ্রেপ্তার আটক ধরপাকড় পুলিশ অভিযান মামলা আসামি কারাগার আদালত
file pic

মাদকাসক্ত তরুণ সমাজের কাছে ইয়াবার চেয়ে দিন দিন আকর্ষণীয় হয়ে ওঠা মাদক ক্রিস্টাল মেথ আইসসহ গডফাদার বুজরুখকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজারের বালুখালী সীমান্ত থেকে দুই সহযোগীসহ তাকে আটক করা হয়।

বুধবার (২৬ এপ্রিল) ভোরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, দেশের ইতিহাসে সর্বোচ্চ ২১ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ ইয়াবা গডফাদার বুজরুখ ও তার ২ সহযোগীকে আটক করা হয়েছে। এ বিষয়ে দুপুরে বিস্তারিত জানানো হবে।

বিজিবি সূত্র জানায়, আইসসহ আটক বুজরুখ ইয়াবা ব্যবসায়েরও গডফাদার।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, মাত্র ১০ গ্রাম আইসের দাম ১ লাখ টাকা পর্যন্ত হতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD