মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন




গরমে লাইন বেঁকে ৭ বগি লাইনচ্যুত, দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ৬:৪৭ pm
rail ট্রেন rail ticket tickets online Point of Sales Railway buy train রেলওয়ে টিকিট যাত্রী রেল ভবন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন রেলমন্ত্রী কালোবাজারী ভ্রমণ টিকিটিং ট্রেন টিকিটিং পস মেশিন পাসপোর্ট নিবন্ধন এনআইডি জন্মনিবন্ধন সনদ আন্তঃনগর ফটোকপি আইডি কার্ড টিটিই জরিমানা রিফান্ড রেলের টিকিট রেল টিকিট rail railways রেলমন্ত্রী train Rail Railway Setu Bridge রেলওয়ে সেতু রেল ট্রেন train duel platform railway train crashes into freight train বগি লাইনচ্যুত
file pic

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত গরমের কারণে রেললাইন বেঁকে যাওয়ায় মালবাহী ট্রেনের সাতটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এর ফলে চট্টগ্রাম থেকে ঢাকামুখী ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের মাস্টার রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে আসা একটি মালবাহী ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ছেড়ে দুপুর ১টার দিকে দাড়িয়াপুর এলাকায় পৌঁছালে সাত বগির বেশ কয়েকটি চাকা লাইনচ্যুত হয়। মূলত গরমের কারণে রেললাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৫০০ মিটার রেললাইনের স্লিপার ভেঙে গেছে।

তিনি জানান, ঘটনার পর থেকে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইনে সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য আখাউড়া লোকোশেডে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে কাজ শেষ করার পর বন্ধ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD