রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন




ইসরাইলি বিমান ঠেকাতে হামাসের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ১১:০৮ am
রকেট হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র
file pic

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসেম ব্রিগেড বৃহস্পতিবার নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

ইসরাইলি বিমান হামলা প্রতিহত করে গাজার আকাশ শত্রু মুক্ত রাখতে এই ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। খবর মেহের নিউজের।

হামাসের এই ক্ষেপণাস্ত্রটি রুশ নির্মিত স্ট্রেলা ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণ বলে মনে করা হচ্ছে। হামাসের বিশেষজ্ঞরাই এই ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছেন।

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর সামরিক শক্তি ক্রমেই বাড়ছে। প্রতিরোধ সংগ্রামীরা ২০১৪ সাল থেকে ১৪.৫ মিলিমিটারের বিমান বিধ্বংসী মেশিনগান ব্যবহার শুরু করার পর থেকে গাজার আকাশে ইসরাইলি হেলিকপ্টারের আগ্রাসন বন্ধ হয়েছে।

এখন দখলদাররা জঙ্গি বিমানের সাহায্যে বোমা হামলা চালিয়ে থাকে। নতুন ক্ষেপণাস্ত্র বিমান ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে অনেকেই মনে করছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD