মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সফরের আগে সহিংস ঘটনার পর ভারতের মনিপুরের চূড়াচাঁদপুর জেলায় বড় ধরনের জমায়েত নিষিদ্ধ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার।
শুক্রবার (২৮ এপ্রিল) সকালে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলায় ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১৪৪ ধারা জারি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিক্ষোভকারী জনতা মুখ্যমন্ত্রীর পূর্বনির্ধারিত কর্মসূচির ভেন্যুতে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। সংরক্ষিত ও সুরক্ষিত বন এবং একই রকম জলাভূমিতে বিজেপি সরকার জরিপ চালাচ্ছে-এমন অভিযোগে এই ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
আদিবাসী ফোরামের নেতৃত্বে এই বিক্ষোভ হয় বলে অভিযোগ। ফোরামের অভিযোগ, রাজ্য সরকার কোনো ধরনের বিবেচনা ও সম্মান না দেখিয়েই পবিত্র গির্জাগুলো ভেঙে ফেলেছে।