সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন




তারেক রহমানকে ফিরিয়ে দেয়ার বিষয়টি যুক্তরাজ্য সরকারের ওপর নির্ভর করছে: প্রধানমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ মে, ২০২৩ ৯:৩১ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp
file pic

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার আদালতের রায় বাস্তবায়ন করতে দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তবে সবকিছু নির্ভর করছে যুক্তরাজ্য সরকারের ওপর।

তিনি বলেন, ‘তিনি সেখানে (যুক্তরাজ্যে) আছেন। অপরাধী যেই হোক, তাকে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে হবে। এ ব্যাপারে আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন এটা সম্পূর্ণ ব্রিটিশ সরকারের ওপর নির্ভর করছে। তারা কি তাকে সেখানে রাখবে, নাকি শাস্তি কার্যকর হতে দেবে? এটা সম্পূর্ণভাবে তাদের ওপর নির্ভর করছে।’

মঙ্গলবার (২ মে) প্রধানমন্ত্রী ওয়াশিংটনে ভয়েস অব আমেরিকা বাংলা সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ অব্যাহত রয়েছে।

তিনি মানিলন্ডারিং, অস্ত্র চোরাচালান, দুর্নীতি এবং ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বেশ কয়েকটি মামলার উল্লেখ করেন। তারেক রহমানের বিরুদ্ধে এরকম আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে।

শেখ হাসিনা বলেন, তারেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বন্ডে সই করে দেশ ত্যাগ করেন। তাই আমরা চাই মামলার রায় কার্যকর করতে যত দ্রুত সম্ভব তাকে দেশে ফিরিয়ে আনা হোক।

এর আগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে যুক্তরাজ্য সরকারের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো আলোচনা হয়েছে কিনা- তা জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্যই। এক পর্যায়ে আমরা বারবার যুক্তরাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেছি।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD