শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন




মে মাসে তীব্র তাপপ্রবাহের সঙ্গে আসতে পারে বন্যা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ মে, ২০২৩ ৯:৪০ pm
climate waterlogs waterlog প্লাবন Disaster Flood Safety adb Flood Flooding overflow water rain snow coastal storms storm surges dangerous floodwaters floodwater বন্যা কবলিত পানি প্রবাহ প্রবাহিত পানি জোয়ার ভাটা কৃষি জোয়ার-ভাটা দুর্যোগ বন্যা বন্যার্ত
file pic

চলতি মাসে বঙ্গোপসাগরে একটি বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। মাসের দ্বিতীয় সপ্তাহে একটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পাশাপাশি এ মাসে বয়ে যেতে পারে একটি তীব্র তাপপ্রবাহ।আবহাওয়ার মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। আজ আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির সভা শেষে এ দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়া হয়।

মে মাসের পূর্বাভাসে আরও বলা হয়েছে-

• এ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
• এক থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং তিন থেকে পাঁচ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।
• দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ এবং অন্যত্র একটি বা দুটি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।
• দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে উজানে ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে স্বলমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে

এপ্রিল মাসে সারা দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলীয় এলাকায় তাপীয় লঘুচাপঅবস্থান করায় ৪-১২ এপ্রিল মৃদু থেকে মাঝারি, ১৩-২২ এপ্রিল মাঝারি থেকে তীব্র এবং ২৪-৩০ এপ্রিল মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে।

পশ্চিমা লঘুচাপের সাথে পুবালি বায়ুপ্রবাহের সংযোগ ঘটায় ১-৬ এপ্রিল, ৮ এপ্রিল, ১৯-২৪ এপ্রিল ও ২৬-৩০ এপ্রিল সারা দেশে বিচ্ছিন্নভাবে বজ্রপাত ও অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ কালবৈশাখী ঝড় হয়েছে।এপ্রিল মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD