শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন




পুতিনকে হত্যার উদ্দেশ্যে ড্রোন হামলা, যা বললেন জেলেনস্কি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ১০:১০ am
Volodymyr Oleksandrovych Zelenskyy transliterated Zelensky Zelenskiy Ukrainian president Ukraine capital Kyiv Kiev রাষ্ট্রপতি ভলোদিমির ওলেক্সান্দ্রোভিচ জেলেনস্কি ইউক্রেন কিয়েভ
file pic

রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ইউক্রেন এ হামলা করেছে বলে দাবি রাশিয়ার। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

বুধবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘আমরা পুতিন কিংবা মস্কোকে আক্রমণ করি না। এ ধরনের অনাবশ্যক ঘটনা সংঘটিত করার মতো যথেষ্ট অস্ত্র ইউক্রেনের হাতে নেই।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের অঞ্চলে লড়াই করছি। আমাদের গ্রাম-শহরকে রক্ষায় যুদ্ধ করছি। এ ঘটনার মতো (ক্রেমলিনে ড্রোন হামলা) যথেষ্ট অস্ত্র আমাদের নেই।

জেলেনস্কি বলেন, ‘আমরা পুতিনকে আক্রমণ করব না। তাকে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের হাতে ছেড়ে দিয়েছি।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD