বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন




বাংলাদেশে আসন্ন নির্বাচনে কোনো ধরনের সহিংসতা চায় না ইইউ: রাষ্ট্রদূত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ১০:৩৫ pm
European Union EU political economic union Europe Euro ইউরোপীয় ইউনিয়ন ইইউ অর্থনৈতিক রাজনৈতিক জোট ইউরো সংসদ ইউরোপ European EU bangladesh বাংলাদেশ
file pic

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের সহিংসতা চায় না ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (৯ মে) ইউরোপ ডে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

চার্লস হোয়াইটলি জানান, নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞ দল পাঠাবে ইউরোপিয়ান ইউনিয়ন। স্বাধীন ওই বিশেষজ্ঞ দল জুলাই মাসে বাংলাদেশে আসবে এবং পরিস্থিতি মূল্যায়ন করে তাদের মতামত ইইউর হাই রিপ্রেজেন্টিটিভ জোসেফ বোরেলের কাছে জমা দেবে। নির্বাচনের সময়ে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা, সেটির সিদ্ধান্ত নেবেন জোসেফ বোরেল।

চার্লস হোয়াইটলি জানান, আপনারা নিশ্চয় জানেন, ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধি (জোসেফ বোরেল) বলেছেন, আমরা নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠাতে প্রস্তুত। আপনারা আরো জানেন, আমরা নির্বাচন কমিশন থেকে আমাদের পর্যবেক্ষক মিশন মোতায়েনের বিষয়ে একটি চিঠি পেয়েছি। পর্যবেক্ষক পাঠানোর ক্ষেত্রে কোনো বাধা যাতে না আসে তার সিকিউরিটি হিসেবে এটা দরকার ছিল।

ইইউ রাষ্ট্রদূত বলেন, জোসেফ বোরেল যখন বাংলাদেশকে পর্যবেক্ষক পাঠানোর অগ্রাধিকার তালিকায় রাখেন, তখন তিনি বলেছিলেন, পর্যবেক্ষক তখনই পাঠানো হবে— যখন নির্বাচন অংশগ্রহণমূলক হবে। তবে তিনি বলেননি যে, এক্স পার্টিকে অংশগ্রহণ করতে হবে বা ওয়াই পার্টিকে অংশগ্রহণ করতে। বিশেষজ্ঞ দল এখানে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিস্থিতিও দেখবে। সব দলের সঙ্গে আলোচনা এবং মূল্যায়ন করবে— আমরা কোনোটিকে অংশগ্রহণমূলক হিসেবে বিবেচনা করব। আমরা এখনই বলতে পারছি না যে, অমুক দল অংশগ্রহণ করল বা করল না এবং সেটির ওপর পর্যকেক্ষক পাঠানো নির্ভর করছে।

রাষ্ট্রদূত বলেন, বিশেষজ্ঞ দলটি সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও মিডিয়ার সঙ্গে বসবে। এটা শুধু নির্বাচনের বিষয় নয়, এখানে দেখা হবে— একটি নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ সব বিষয়ও, সেখানে নিরাপত্তাও রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইতালি, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, সুইডেন ও স্পেনের রাষ্ট্রদূতরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD