মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন




আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ মে, ২০২৩ ১২:০১ pm
accidents uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident accident ambulance অ্যাম্বুলেন্সে medically equipped vehicle transports patients treatment facilities hospitals hospital medical care provided patient transport Ambulances emergencies emergency services এ্যাম্বুলেন্স এম্বুলেন্স রোগী পরিবহন যানবাহন হাসপাতাল জরুরি চিকিৎসা সেবা Fire Incident Fire Service কারখানা শিখা আগুন নির্মাণ দুর্ঘটনা হতাহত নিহত অগ্নিকাণ্ড অগ্নি ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর bm কর্মক্ষেত্র ঝুঁকি কারখানা আগুন কারখানা আগুন ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস নৌকা বাইচ boat river নদী নৌকা River আড়িয়াল খাঁ নদে গোসল করতে শিক্ষার্থী নিখোঁজ madaripur ফায়ার সার্ভিস
file pic

মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদে পাঁচ বন্ধু মিলে গোসল করতে নেমে নাইমুর রহমান শুভ (২৫) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে উপজেলার আসমত আলী খান সেতুর পাশে আরিয়াল খাঁ নদীতে এ ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর বাড়ি রাজশাহীতে। তিনি মাদারীপুর ইনষ্টিটিউট অফ হেলথ অ্যান্ড টেকনোলজির ছাত্র ছিলেন।

নিখোঁজের পরপরই মাদারীপুর ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল মুহাম্মদ জানান, পাঁচ বন্ধু মিলে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামে। তারা একসঙ্গে ডুব দিলে শুভ উঠতে পারেনি। শুভকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান মেলেনি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে।

তিনি আরও জানান, ডুবুরিদল উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD