শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন




আইনজীবীর মৃত্যুর পর পোশাকে শিথিলতা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ মে, ২০২৩ ৫:০২ pm
law lawer আইনজীবী পোশাক SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড right অধিকার HC International Crimes Tribunal ICT Bangladesh domestic war crimes tribunal আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ অপরাধ ট্রাইবুনাল আইসিটি মৃত্যুদণ্ড প্রাণদণ্ড শাস্তিস্বরূপ হত্যা শাস্তি Tribunal SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড সহকারী দায়রা জজ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষা ফলাফল
file pic

হিট স্ট্রোকে অধস্তন আদালতের এক আইনজীবীর মৃত্যুর পর সারা দেশের অধস্তন আদালতের আইনজীবী ও বিচারকদের কালো কোর্ট ও গাউন পরতে হবে না। শুধু সাদা শার্ট কালো প্যান্ট পরেই আদালতের কার্যক্রমে অংশ নেয়া যাবে বলে সিদ্ধান্ত দিয়েছে প্রধান বিচারপতি।

শনিবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে প্রধান বিচারপতি বৈঠক করে এ সিদ্ধান্ত দিয়েছেন।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়, দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির সঙ্গে জ্যেষ্ঠ, বিচারপতিদের আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয়। অধস্তন দেওয়ানী ও ফৌজদারী আদালত নালসমূহের বিজ্ঞ বিচারকবৃন্দ এবং নিম্ন আইনজীবী মামলা শুনানিকালে পরিধেয় পোশাক সংক্রান্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের ২০২১ সালের বিগত বিজ্ঞপ্তি নং-৪০/ ২০২১ এর কার্যকারিতা স্থগিত করে ২০২১ সালের বিজ্ঞপ্তি নং-০৭ পুনর্বহাল করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের সকল অধস্তন দেওয়ানী ও ফৌজদারী আদালত, ট্রাইব্যুনালসমূহের বিচারকগণ এবং আইনজীবীগণ ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার আবশ্যকতা নেই। এ নির্দেশনা আগামীকাল রোববার হতে পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত বলবৎ থাকবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD