মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন




কলাপাড়ায় ৭০ লাখ বাগদা চিংড়ির রেনু জব্দ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ১০:১৯ am
Shrimp চিংড়ি Shrimp FISH Animal চিংড়ি চাষ বাগদা চিংড়ি চিংড়ি মাছ
file pic

পটুয়াখালীর কলাপাড়ায় কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে ৭০ লাখ বাগদা চিংড়ির রেনু জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) রাতে এ অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

কলাপাড়া উপজেলা মেরিন ফিসারিজ অফিসার আশিকুর রহমান বলেন, উপজেলার বাবলাতলা বাজার সংলগ্ন একটি দোকান ও খালের মধ্যে দুটি ট্রলারে অভিযান চালিয়ে এসব রেনু জব্দ করা হয়। এই অভিযান চলবে।

তিনি আরও বলেন, বাগদা রেনুসহ বিভিন্ন বিলুপ্ত প্রজাতির মাছ শিকার করছে তাদের আইনের আওতায় আনা হবে। পরে নিজামপুর কোস্টগার্ড স্টেশন সংলগ্ন আন্ধারমানিক নদীতে জব্দ করা রেনু অবমুক্ত করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD