শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন




ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সাময়িক বন্ধ ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ৬:০৪ pm
ঢাকা-চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম highway hig hway রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp
file pic

ফুটওভার ব্রিজের নির্মাণকাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আগামী শনিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সড়কটি বন্ধ থাকবে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক বিভাগের (চট্টগ্রাম) নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম সড়ক বিভাগের অধীনে ঢাকা (যাত্রবাড়ী)-কুমিল্লা (ময়নামতি)-চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ২০৯ কিমি এবং টেক্সটাইল নামক স্থানে স্টিল ফুটওভার ব্রিজের নির্মাণকাজ চলমান। নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের জন্য শনিবার ভোর সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD