বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন




ওবামাসহ পাঁচ শতাধিক মার্কিনির ওপর রুশ নিষেধাজ্ঞা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২০ মে, ২০২৩ ১০:৩১ am
Barack Obama 44th U.S. President ওবামা বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট
file pic

জাপানে জি-৭ জোটের নেতারা যখন রাশিয়ার ওপর নতুন করে আরও কঠিন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে, তখন মস্কো যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী বারাক ওবামাসহ পাঁচ শতাধিক মার্কিনির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

শুক্রবার এ নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। ওবামা ছাড়াও এ তালিকায় মার্কিন গণমাধ্যম সিএনএনের সাংবাদিক এরিন বারনেট, টিভি সঞ্চালক স্টেফেন কোলবার্টসহ প্রখ্যাত অনেক ব্যক্তিত্ব রয়েছেন।

এ নিষেধাজ্ঞার ফলে মার্কিন এসব নাগরিক রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। খবর সিএনএনের।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাইডেন প্রশাসন মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় রাশিয়া এর মাধ্যমে পাল্টা পদক্ষেপ নিল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD