রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন




মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে পদাধিকারবলে জামুকার চেয়ারম্যান করা নিয়ে হাইকোর্টের রুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ১:০৯ pm
SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত
file pic

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) চেয়ারম্যান হিসেবে পদাধিকার বলে নিয়োগের আইন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয় সচিব, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

একইসঙ্গে আদালত রিটকারী বীর মুক্তিযোদ্ধা নবাব আলীর মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে জামুকার দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন। পাশাপাশি তাকে বেতন ভাতা দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ২২ মে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলটি জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ। এর আগে বগুড়ার বীর মুক্তিযোদ্ধা নবাব আলী রিটটি দায়ের করেন। সে রিটের শুনানি নিয়ে আদালত এ রুলসহ আদেশ দিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD